শনিবার, ২০ জুন ২০২৬

সেলিম সভাপতি, সুমন তংচংগ্যা সাধারণ সম্পাদক

লামায় সরই ইউনিয়ন আওয়ামী যুব লীগের সম্মেলন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

দলকে আরো গতিশীল করে তুলতে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন’২২ ঝাঁকঝমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনের উদ্ভোধন করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন।

শুক্রবার(১৮ নভেম্বর) বিকেলে সরই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় আইচ, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিছ কোম্পানী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক দূর্যধন ত্রিপুরা, বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা, যুগ্ন আহবায়ক ওমর ফারুক, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আজিম ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু কুমার দাশ ও আলা উদ্দিন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

যুবলীগ নেতা মো. সেলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। শেষে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সদস্য ও উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মো. সেলিমকে সভাপতি ও সুমন তংচংগ্যাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিিিটর অন্য পদে নির্বাচিতরা হলেন- কাজল চন্দ্র মোহন্ত সহ-সভাপতি, মামুনর রশিদ ও সেফায়ত হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক। পরে উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ গঠিত নতুন কমিটির অনুমোদন দেন। কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির বরাবরে প্রেরণের শর্তে ৫ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...