শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল: অক্সফোর্ড

- Advertisement -
Single page 1st Paragraph

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরুই হয়নি। কিন্তু তার আগেই বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠতে যাচ্ছে, তা নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণীর সংস্কৃতি অনেক আগে থেকেই চলমান। তারই সুর ধরে এবার কাতার বিশ্বকাপ নিয়ে ব্যতিক্রমী একটি একটি গবেষণা চালিয়েছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পরিসংখ্যানগত সেই গবেষণা বলছে, এবারের ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে নেইমার জুনিয়রের দেশ ব্রাজিল।

আগের কয়েক বিশ্বকাপ থেকেই পশু-পাখি থেকে শুরু করে সামুদ্রিক প্রাণী দিয়ে ভবিষ্যদ্বাণী রীতি চলছে। এবার সেই তালিকায় যুক্ত হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। কাতার বিশ্বকাপ নিয়ে যেখানে গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে গবেষণা করা হয়েছে। যে গবেষণার মডেলে দেখানো হয়েছে, কোন দল বিশ্বকাপে কতোদূর যাবে এবং কারা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে।

পরিসংখ্যানগত গবেষণাটি তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল। তার গবেষণার মডেল বলছে, শেষ ষোলোতে উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে সেলেসাওরা। যেখানে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেমিতে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাবে নেইমার-ভিনিসিয়াসরা। আর শিরোপা নির্ধারণী ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে হেক্সার শিরোপা উঁচিয়ে ধরবে সাম্বার অনুসারীরা।

প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। মরুর বুকে ২৮ দিন ব্যাপী বর্ণীল এ আসরে ৩২ দলের ৬৪টি ম্যাচের পর্দা নামবে ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...