সোমবার, ১৩ জুলাই ২০২৬

কাতারে স্টেডিয়াম এলাকায় বিয়ার নিষিদ্ধ করলো ফিফা

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই দিন আগেই পুর্বের সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে আয়োজক দেশ কাতার ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার তারা বিশ্বকাপের আটটি স্টেডিয়ামে আশেপাশে বিয়ার কেনাবেচা নিষিদ্ধ ঘোষনা করেছে।
বিশ^কাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে ‘আলোচনার’ পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ফিফা। কারণ এটি একটি ইসলামী রাস্ট্র, যেখানে এমনিতেই এলকোহল গ্রহনের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে।
তবে আকষ্মিক এই সিদ্ধান্ত গ্রহনের কোন কারণ জানায়নি ফিফা। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ফ্যান জোনে এ্যালকোহল পাওয়া যাবে উল্লেখ করে বলা হয়,‘ কাতার বিশ^কাপে স্টেডিয়ামের চারদিক থেকে বিয়ার বিক্রয়ের পয়েন্টগুলো সরিয়ে নেয়া হবে।’
আগামী রোববার কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপলক্ষে ইতোমধ্যে স্টেডিয়ামগুলোর চারদিকে কয়েক ডজন বিয়ার বিক্রির স্টল বসানো হয়েছিল । ২৯ দিন ব্যপী এই টুর্নামেন্ট উপরক্ষে এক মিলিয়নেরও বেশী লোক কাতার ভ্রমন করবে বলে ধারনা করছে আয়োজকরা। অপরদিকে এবি ইনবেভের মালিকানাধীন বাডওয়াইজারের সঙ্গে ফিফার রয়েছে দীর্ঘ মেয়াদি চুক্তি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,‘ এবি ইনবেভ বিষয়টি অনুধাবন করে কাতার বিশ^কাপ চলাকালে সহায়তা করায় তাদের প্রশংসা করছে টুর্নামেন্টের আয়োজকরা।’ অবশ্য স্টেডিয়ামের ভিআইপি সুইটগুলোতে পর্যাপ্ত বিয়ার পাওয়া যাবে। যে গুলো বিক্রি করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়া দোহায় অবস্থিত ফিফার ফ্যান জোন, কিছু প্রাইভেট ফ্যান জোন এবং ৩৫টি হোটেল ও রেস্টুরেন্টে বিয়ার পাওয়া যাবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...