শনিবার, ২০ জুন ২০২৬

লামায় ম্রো শিশুকে যৌন হয়রানির অভিযোগে কারাগারে হোস্টেল পরিচালক

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় ৬ বছরের এক ম্রো শিশুকে যৌন হয়রানি অভিযোগে শৈলেন্দ্র বড়ুয়া নামের এক আবাসিক হোস্টেল সুুপার ও পরিচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন। এর আগের দিন শিশুটির বাবা বাদী হয়ে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে শৈলেন্দ্র বড়ুয়ার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্টে আদালতে তোলেন পুলিশ। শৈলেন্দ্র বড়ুয়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের মিশন পাড়ার বাসিন্দা মৃত শ্যামা কিশোর বড়ুয়ার ছেলে ও বয়স ৪৫ বছর বলে আর্জিতে উল্লেখ করা হয়। তবে মামলায় শৈলেন্দ্র বড়ুয়াকে উল্লেখিত ঠিকানায় দেখানো হলেও জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার সঠিক ঠিকানা উপজেলার লামা সদর ইউনিয়নের পোয়াং পাড়ায় এবং বয়স ৬৫ বছর। এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শৈলেন্দ্র বড়ুয়া বলেন, একটি চক্র আমাকে এলাকা ছাড়া করে হোস্টেলের সম্পদ আত্মসাৎ করার জন্য মিথ্যা অভিযোগ তুলে মামলা করে হয়রানি করছেন মাত্র।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং হেডম্যান পাড়াস্থ এভ্যান্টিস হোস্টেলে থেকে অন্য শিশুদের সাথে পড়াশুনা করে আসছে ওই ম্রো শিশুটি। গত ৭ নভেম্বর হোস্টেলে দেখতে গেলে শিশুটি বাবার সাথে বাড়ীতে চলে যায়। শিশুটিকে এর কারণ জিঙ্গাসা করা হলে ওই শিশুটি তার মা বাবাকে জানায়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে হোস্টেল পরিচালক শৈলেন্দ্র বড়ুয়া তার বিছানায় গিয়ে যৌন হয়রানি করে।

এ বিষয়ে শৈলেন্দ্র বড়ুয়ার স্ত্রী মীরা বড়ুয়া বলেন, আমার স্বামী দুর্গম পাহাড়ি লুলাইং এলাকায় হোস্টেল নির্মাণ করে ২০০২ সাল থেকে অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ম্রো শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি উন্নয়নে কাজ করে আসছেন। এর পাশাপাশি সেখানে আমার স্বামী ২৫ একর জমির উপর মুরগি ও মৎস্য খামার সহ বাগান সৃজন করেন। একটি মহল আমার স্বামাীকে এলাকা থেকে তাড়িয়ে তিলে তিলে গড়া সম্পদ আত্মসাৎ করার জন্যেই মূলত ৬বছরে শিশুকে যৌন হয়রানির মত মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করছেন। আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবী করেন মীরা বড়ুয়া।

অভিযুক্ত শৈলেন্দ্র বড়ুয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন, গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. কুতুব উদ্দিন।

ইমা

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...