শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ফের বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম

- Advertisement -
Single page 1st Paragraph

বাজার পরিস্থিতি স্থিতিশীল হতে না হতেই ফের বেড়ে গেছে বেড়েছে সয়াবিন তেল ও চিনির দাম। প্রতি লিটারে ১২ টাকা বেড়ে সয়াবিন তেলের দাম হল ১৯০ টাকা আর নির নতুন দাম ১০৮ টাকা কেজি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল বুধবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়। একইভাবে গতকালই চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এর আগে দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করে উভয় সংগঠনের নেতারা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েলল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে হ্রাস বা বৃদ্ধি (সমন্বয়) করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করি। পরে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে মূল্য সমন্বয়ের যৌক্তিকতা তুলে ধরি। মূল্য সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আমাদের সঙ্গে একমত পোষণ করেছে, যা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯০ টাকা, পাঁচ লিটারের দাম ৯২৫ টাকা, খোলা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭২ টাকা এবং প্রতি লিটার পাম ওয়েলের দাম ১২১ টাকা।

আলমামুন/ইমা

এই বিভাগের সব খবর

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান এবং হজযাত্রীদের সঙ্গে কুশল...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবারের স্বাধীনতা পদক-২০২৬ পাচ্ছেন আটজন বিশিষ্ট ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান। স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার নগরের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম...

সীতাকুণ্ডে পাহাড় কাটায় একজনকে জেল-জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে দুই লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার...

সর্বশেষ

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবারের স্বাধীনতা পদক-২০২৬ পাচ্ছেন...

সীতাকুণ্ডে পাহাড় কাটায় একজনকে জেল-জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে...

কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু

নববর্ষ বরণে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব জলকেলি...

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দের পর নদীতে অবমুক্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল...

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ...