সোমবার, ১৩ জুলাই ২০২৬

যাত্রীসেজে অটোরিক্সা চুরি, গ্রেপ্তার ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা ও সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। গতকাল বুধবার (১৬ নভেম্বর) পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ভোলা জেলার বোরহানউদ্দীন থানার মৃত ইব্রাহিমের ছেলে আবুল কাশেম (৪৫) ও একই এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইব্রাহিম (৪৬)। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন।
তিনি বলেন, ১১ নভেম্বর কবির নামে একব্যক্তি এনজিও থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা কিনেন। গত ১৫ নভেম্বর তার ছেলে গ্যারেজ থেকে রিক্সাটি নিয়ে বের হন। সকালে বন্দর থানার মিস্ত্রি পুকুর পাড় এলাকা থেকে এক যাত্রী হালিশহর যাওয়ার জন্য গাড়িতে উঠেন। এরপর বি ব্লকের সামনে এসে গাড়ি থেকে নেমে বাসার চাবি হারিয়ে গেছে বলে কৌশলে তার গাড়ির চাবিটি নিয়ে যায়। এরপর রিক্সার চালক তাকে এদিক-ওদিক খুঁজতে গেলে কৌশলে তার রিক্সাটি চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ খবর পেয়ে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এলাকা থেকে আবুল কাশেম ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে সীতাকুন্ড থানার সলিমপুর ইউনিয়নের একটি গ্যারেজ থেকে চুরি যাওয়ার ব্যাটারি রিক্সাটি উদ্ধার করা হয়। এরপর ইব্রাহিমের দেয়া তথ্যমতে পাহাড়তলীর থানাধীন আজননগর থেকে আরও একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. কামাল নামে আরও একজন আসামি পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আলমামুন/ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...