রবিবার, ২৬ জুলাই ২০২৬

জামায়াত আমিরের ছেলেসহ দুইজন ফের রিমান্ডে

- Advertisement -
Single page 1st Paragraph

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুইজনকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।রিমান্ডপ্রাপ্ত অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।

বৃহস্পতিবার(১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ আদেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আরও তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।

অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের ওই রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান জানিয়েছেন।

এর আগে গত ৯ নভেম্বর তাদেরকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

মামলার সূত্রে জানা গেছে, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রাফাতের নাম।

ইমা

এই বিভাগের সব খবর

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা,...

২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

এ বছরের ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে...

সাঁতার ও পানিতে নিরাপত্তার বিষয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি

জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস–২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, সচেতনতামূলক র‌্যালি, ওয়াটার সেফটি সেমিনার এবং নিরাপত্তাবিষয়ক প্রকাশনা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে...

সর্বশেষ

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী...

২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

এ বছরের ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের...

সাঁতার ও পানিতে নিরাপত্তার বিষয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি

জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস–২০২৬ উপলক্ষে...

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর...

৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে ৬২ বছর পর গান গাইলেন...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয়...