সোমবার, ১৩ জুলাই ২০২৬

কাতারের মাটিতে পা রাখল আর্জেন্টিনা

- Advertisement -
Single page 1st Paragraph

লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচাতে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে পা রাখল আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রথম প্রহরে আবুধাবি থেকে কাতারের দোহায় এসে পৌঁছায় মেসি-ডি মারিয়ারা।
আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের। মরুর বুকে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামবে ৩২ টি দেশ। ইতোমধ্যেই কাতারে পৌঁছে গেছে অংশগ্রহণকারী কয়েকটি দল।

সংযুক্ত আরব আমিরাতে নিজেদের বিশ্বকাপ ক্যাম্পেইন আর আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ শেষ করেই কাতারের মাটিতে পা রাখে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ইউরোপীয়ান ফুটবলের ব্যস্ততা শেষে শেষ কয়েকদিন সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের জন্য প্রস্তুতি সেরেছে আলবিসেলেস্তারা।

বিশ্বকাপ মহারণের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সারলো আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়লো মেসিবাহিনী। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ডে ইতালির পাশে বসবে আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচ জিতলে তো টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ডই গড়ে ফেলবে আকাশী নীল শিবির।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলবিসেলেস্তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো আর পোল্যান্ড।বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিতে বুধবার (১৬ নভেম্বর) আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। আমিরাত্যকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি পূর্ণ করে লিওনেল স্ক্যালোনির দল। আমিরাতের বিপক্ষে জোড়া গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, এছাড়া গোল পেয়েছেন জুলিয়ান আলভারেজ আর অ্যাঞ্জেল কোরেয়া। দলের প্রাণ ভোমরা মেসি এক গোলের পাশাপাশি করেছে অ্যাসিস্টও।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...