সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাকলিয়ায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাকলিয়ায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার লিজা আক্তারের (২৩) স্বামীর নাম আব্দুর শুক্কুর ওরফে সোহেল। দুই সন্তান নিয়ে বাকলিয়ার হাটখোলায় একটি বাসায় তারা ভাড়া থাকতেন।

সোহেলের বাবার করা মামলায় মঙ্গলবার রাতে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানান।
তিনি বলেন, স্বামী-স্ত্রীর কলহের কারণে শ্বশুড়-শ্বাশুড়ির সঙ্গে না থেকে ওই দম্পতি আলাদা বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাতে সোহেল অসুস্থ হয়েছে বলে দেবরকে জানান লিজা।
“পরে তিনি (লিজা) তার মা ও মামাকে নিয়ে সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।”

এদিকে সোহেলের বাবা আব্দুস সালাম মঙ্গলবার রাতে বাকলিয়া থানায় মামলা করেন। পারিবারিক কলহের জেরে সোহেলকে ‘শ্বাসরোধ করে হত্যা’ করা হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়।

ওসি বলেন, “অসুস্থতার কারণে সোহেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন লিজা। কিন্তু তার দুই সন্তানের সাথে কথা বলে জানতে পেরেছি, সোহেল যে সময় অসুস্থ হয়ে পড়েন বলে লিজা দাবি করেছেন, তখন রুমের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। তাছাড়া বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়াও হত।”
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, সুরতহালে সোহেলের গলায় ও বুকে কালো দাগ দেখা গেছে। মঙ্গলবার লাশের ময়নাতদন্তও হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...