সোমবার, ১৫ জুন ২০২৬

মেহজাবিন, নিশোসহ ছয়জনকে আদালতে হাজিরা দিতে সমন জারি

- Advertisement -
Single page 1st Paragraph

‘ঘটনা সত্য’ নামক একটি নাটকে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক’ শব্দ ব্যবহার করার অভিযোগে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও অভিনেতা আফরান নিশোসহ ছয়জনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান রিভিশন মামলা গ্রহণ করে আসামিদের আগামী ২৫ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, চিত্রনাট্যকার মঈনুল সানু ও পরিচালক রুবেল হাসান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল বলেন, আমরা শুনানিতে মহানগর দায়রা জজ আদালতকে বলেছি যে, ম্যাজিস্ট্রেট তার আদেশে বলেছেন- নাটকের সংলাপে সরাসরি প্রতিবন্ধীদের হেয় করার কোনো বক্তব্য নেই। অথচ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩-এর (৩৭) ধারায় বলা আছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবন্ধীদের নিয়ে নেতিবাচক ও ভ্রান্ত ধারণা প্রদান করলেই এ অপরাধ হবে। যা ম্যাজিস্ট্রেট আদালত উপেক্ষা করেছেন।

অ্যাডভোকেট আল মামুন রাসেল আরও বলেন, তদন্ত কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন যে বিবাদীরা কাজটা করেছেন। কিন্তু নাটক তৈরির সময় তাদের এ ধারণা ছিল না। এটা অপরাধ এবং তারা ফেসবুকে ক্ষমাও চেয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে, তাদের অপরাধ প্রমাণিত। কিন্তু আইনে অজ্ঞতা কখনও অজুহাত হিসেবে গণ্য হয় না। সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেও তা দিয়ে আইনের শাস্তি এড়ানোর কোনো সুযোগ নেই। আদালত রিভিশন মামলাটি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। আগামী বছরের ২৫ এপ্রিল সমনের জবাব দাখিলের দিন ধার্য করেছেন। আমরা আদালতের আদেশে সন্তুষ্ট।

এর আগে, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ৩১ অক্টোবর বাদী নারাজি দিলে আদালত তা নামঞ্জুর করে মামলার দায় থেকে আসামিদের অব্যাহতি দেন। এরপর, এ আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালত রিভিশন মামলা করেন।

প্রসঙ্গত, চাইল্ড ফাউন্ডেশনের পক্ষে নাবিলা আক্তার এ মামলা করেন। আদালত শুনানি শেষে মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা-মা এবং পরিবারকে ঝুঁকির মুখে ঠেলে দেয়া হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...