চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন-শিক্ষার্থীদে পড়া লেখার পাশাপাশি আদব, বিনয় ও আনুগত্যশীল হতে হবে। শুধুই সার্টিফিকেট অর্জন করলে হবে না, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আদর্শবান নাগরিক হিসেবে নিজেদের গঠন করে পরিবার সমাজ ও দেশ গঠনে নিজেদের তৈরি করতে হবে।
তিনি বুধবার( ১৬ নভেম্বর) সকালে নগরীর লালখান বাজারস্থ শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাউন্ড সিস্টেম হস্তান্তর ও সেবামূলক সংগঠন “হাসি”র পক্ষ হতে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত বক্তব্য রাখেন।
‘হাসি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোছলেহ উদ্দিন মুন্না’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল, স্থানীয় মহিলা কাউন্সিলর মিসেস আঞ্জুমান আরা বেগম, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা (উপ-সচিব) লুৎফুন নেছা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন “হাসি”র কর্মকর্তা এম হামিদ হোসাইন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত ও মোঃ আনছার উল্লাহ’র সঞ্চালনায় মানবসেবা মূলক সংগঠন “হাসি”র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মহিউদ্দিন, প্রবাসী মঞ্জুরুল হক চৌধুরী, মোঃ আইয়ুব, আবুল হাসনাত রাসেল, মোঃ মোরশেদ, মোঃ তৌহিদ, মোঃ বদরুল আলম, লুৎফর নাহার সোনিয়া প্রমুখ। মাননীয় সিটি মেয়র সেবা মূলক সংগঠন “হাসি”র এ জাতীয় মানবিক কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন।
ইমা

