রবিবার, ১২ জুলাই ২০২৬

বাংলাদেশ শিগগিরই ই-ভিসার যুগে প্রবেশ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ শিগগিরই ই-ভিসার যুগে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, “আপনারা জেনে খুশি হবেন আমরা ই ভিসাও চালু করতে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে ই-ভিসা চালু করব। এ সেক্টরকে আমরা পুরোপুরি ডিজিটালাইজড করতে যাচ্ছি।”

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করবেন। তিনি তার কথা রেখেছেন। এ সেক্টরটা তিনি সম্পূর্ণ ডিজিটাল করার পদক্ষেপ নিয়েছেন।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় এবং সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার নাগরিকদের জন্য ই-গেইট ও ই-পাসপোর্ট প্রবর্তন করেছে। আমি মনে করি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্প ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার ফলেই এই কাজ সম্পন্ন হয়েছে। এর ফলশ্রুতিতে ইমিগ্রেশন সেবা প্রত্যাশী সকল বাংলাদেশী নাগরিক এর সুফল ভোগ করবেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশ ও জাতির উন্নতির স্বার্থে বর্তমান বিশ্বে প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ২২ জানুয়ারি ২০২০ সালে মাননীয় প্রধামন্ত্রী মাইক্রোপ্রসেসর চিপযুক্ত ই-পাসপোর্টের উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশে বিশ্বে ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু হয়। ই-পাসপোর্ট একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অধিকতর নিরাপদ ভ্রমণ দলিল যা ই-গেইটের সহায়তায় দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের ইমিগ্রেশন আরও সহজ ও নিরাপদ করবে।”

ইতোমধ্যে বাংলাদেশ ICAO (International Civil Aviation Organization)-এর ৭২তম সদস্যপদ লাভ করেছে। এর ফলে বাংলাদেশীরা পর্যায়ক্রমে ICAO-এর অন্যান্য সদস্য দেশসমূহের ই-গেইটের সুবিধা গ্রহণ করতে পারবে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ই-পাসপোর্টের ক্ষেত্র প্রসারিত হবে।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...