রবিবার, ১২ জুলাই ২০২৬

নগরীতে বেদখল হওয়া ৫টি সরকারি বাড়ি উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন বিভিন্ন দখলদারের কব্জায় থাকা পাঁচটি বাড়ি উদ্ধার করেছে প্রশাসন। খুলশী এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে গণপূর্ত বিভাগ, সরকারি আবাসন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস ও সিএমপির সমন্বয়ে গঠিত টিম ৫টি বাড়ি উদ্ধার করে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এর আগে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড চট্টগ্রামের ১৭০তম সভায় সরকারি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করে অর্পিত সম্পত্তির ৫টি বাড়ি উদ্ধার করা হয়েছে। বাড়িগুলো হলো, খুলশী নয়া শহরের বাড়ি নং-৭১, ৭২, ৭৩/৭৪, ৭৬ ও ৮৯ নম্বর বাড়ি।

অভিযানে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পূষণ চক্রবর্তী, উপ-সহকারি প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ও সৌরজিত বড়ুয়াও উপস্থিত ছিলেন।

অভিযানে চট্টগ্রাম নগর পুলিশের ৫০ সদস্যের একটি দল সহযোগিতা করেন। দখলদারদের উচ্ছেদ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক গণপূর্তের প্রতিনিধির কাছে বাড়িগুলো বুঝিয়ে দেন। এতে সরকারের কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার হলো।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...