শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আজ দুই জনের মৃত্যু হয়েছে। একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আরো ৮০ জন আক্রান্ত হন।
ডেঙ্গু সংক্রান্ত জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের ডেঙ্গু প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গু জ¦রে মৃত্যুবরণকারী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ৩৫ বছর বয়সী আবদুল খালেককে ১২ নভেম্বর চমেকহা’য় ভর্তি করা হয়।

অন্যদিকে ৬২ বছর বয়সী পটিয়া উপজেলার চিন্তা শীলকে ১০ নভেম্বর পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ৮০ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি ল্যাবরেটরিতে ২৮ জন ও বেসরকারি পরীক্ষাগারে ৫২ জনের ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি আছেন ১৪৫ জন।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৮০৩ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৬৫৮ রোগি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...