বুধবার, ২৪ জুন ২০২৬

ডাকাতিকালে নারায়ণগঞ্জে ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ ৫ ডাকাত গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতিকালে দুর্ধর্ষ ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ ৫ ডাকাতকে র‌্যাব-১১ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৫ নভেম্বর ) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া বাজার এলাকায় লিনা পেপার মিলস লিঃ-এ ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তার আসামীরা হলো ডাকাত সর্দার  মোঃ জাহাঙ্গীর আলম (৪২), পিতা-মৃত তোরাব আলী সরকার, সাং-শাহাজাহানপুর ৩নং ওয়ার্ড, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ,  মোঃ শফিক (৩৫), পিতা-মৃত আহম্মদ মুন্সী, সাং-মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ আকরাম ইসলাম (২৪), পিতা-মোঃ আবু তাহের, সাং-শংকরপুর, থানাঃ বিরল, জেলাঃ দিনাজপুর, মোঃ মিলন মিয়া (৪৪), পিতা মোঃ মাওলা বক্স, সাং-সাহাপুর, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ কাউসার মিয়া (২৩), পিতা-মোঃ কবির মিয়া, সাং- গিরধা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে ডাকাত দলের হেফাজত হতে ২টি রামদা, ১টি ছোরা, ১টি লোহার শাবল, ১টি কুড়াল, ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তার আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য।তারা পরস্পর যোগসাজসে আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে, তারা দেশীয় অস্ত্র-সস্ত্রসহ মুড়াপাড়া বাজারস্থ লিনা পেপার মিলস লিমিটেড-এ ডাকাতি করছিল।

গ্রেপ্তার ডাকাত সদস্যদের নামে রূপাগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...