বান্দরবান জেলার লামা উপজেলার পাড়ায় পাড়ায় চলছে জন সচেতনতা মূলক উন্মুক্ত উঠান বৈঠক। এ ধারাবাহিকতায় ভিডিও কলের মাধ্যমে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গাইন্দা পাড়ায় মঙ্গলবার(১৫ নভেম্বর) দুপুরে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক করেছেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মো. লিয়াকত হোসেন ভূঞা।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ আলোকে নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ের উপর এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পরিচালক মো. লিয়াকত হোসেন ভূঞা ভিডিও কলে সরকারের উন্নয়ন, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ টিকা গ্রহণ, ডেংগু প্রতিরোধ, জন্মনিবন্ধনের গুরুত্ব, মাদকের কুফল, গুজব প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা, শিশু শিক্ষা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যদের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক একেএম রেজাউল হক ও ফিল্ড সুপারভাইজার লিজা ত্রিপুরা। বৈঠকে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় ও এ বিষয়ে সরকারের পদক্ষেপ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), ভিশনঃ ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য ও অর্জন সমূহ, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন বক্তারা।
তথ্য অফিস লামার আয়োজনে উঠান বৈঠকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পাড়া কারবারী ও নারী শিশু সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করেন। এর আগের দিন সোমবার দুপুরেও উপজেলার হরিণঝিরি মার্মা পাড়ায় ভিডিও কলের মধ্যমে উঠান বৈঠক করেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রচার) ফাহিমা জাহান।
ইমা

