সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে র‌্যাব কর্তৃক অপহরণকারী গ্রেপ্তার ও অপহৃত পরীক্ষার্থী্ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে র‌্যাব-১১ একটি টিম মুক্তিপণ দাবি করা এক অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে।

র‌্যাবসূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ আড়াইহাজার থানাধীন পুরিন্দা সাদ্দেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী এক ছাত্রী গত ১০ নভেম্বর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুলের সামনে উপস্থিত হলে গ্রেপ্তার আসামী ভিকটিমকে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিকটিমকে জিম্মি করে মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের কাছে ১০দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় ভিকটিমের বাবা কে এম আহাদ (৩৯) র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ বরাবর অভিযোগ করেন। পরবর্তীতে র‌্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের  ভিত্তিতে  অপহরণকারীকে গ্রেপ্তার  ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

অপহরণকারী মোঃ হাসানুর রহমান সুজন (১৯)  সাং- সাহেবগঞ্জ, পাঠানটারি, থানা- রংপুর সদর, – রংপুর জেলার রংপুর সদর থানার সাহেবগঞ্জ, পাঠানটারি এলাকার বাসিন্দা মোঃ ইকরামুল হকের পুত্র।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।

ইমা

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...