রাউজানে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় পথেরহাট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসামীর নাম রানা আচার্য্য (৩০)। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আচার্য্য পাড়ার সুভল আচার্য্যর ছেলে।
অভিযান পরিচালনাকারী এএসআই সুজন কান্তি পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টায় নোয়াপাড়া পথেরহাটে অভিযান চালিয়ে সিআর মামলায় (মামলা নম্বর ২৩৭/২১ইং) পরোয়ানাভুক্ত আসামী রানা আচার্য্যকে গ্রেপ্তার করে। আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ইমা

