বুধবার, ২১ অক্টোবর ২০২৬

টি-টুয়েন্টি বিশ্বকাপ

টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে দলটি ঘোষণা করেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যেখানে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে দুইজন ক্রিকেটারকে।
দীর্ঘদিন টি-টুয়েন্টিতে না খেলা এবং পর্যাপ্ত প্রস্তুতি অভাব দেখে আগেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। সঙ্গত কারণেই এবার তাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা। শুরুর আসর ২০০৭ বিশ্বকাপের পর এবারই প্রথম দেশের হয়ে খেলছেন না বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার।
বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হচ্ছে, সেটার আগেই ইঙ্গিত মিলেছিল। এবার তেমনই হয়েছে দল। বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে চারজন পেসারকে। তারা হলেন- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন দুজন। তারা হলেন- নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। এছাড়া জায়গা দেওয়া হয়েছে তিনজন অলরাউন্ডারকেও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আছেন দুই তরুণ শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন ধ্রুব।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বসছে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। আয়োজনটির প্রথম পর্ব শুরু হবে আগামী ১৭ অক্টোবর, ওমানে। যেখানে প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদদের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড।
প্রথম পর্বে জিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে টাইগারদের। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলছে। আর প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় এবার বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।
আসরের তৃতীয় দিন খেলা আছে বাংলাদেশের। সেদিন টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক দল ওমান। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। প্রথম পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টিম বাংলাদেশ। এবার প্রথম পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ওমানে অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে শীর্ষ দল হতে পারলে মূল পর্বে ভারত-পাকিস্তানের গ্রুপে খেলবে টাইগাররা।
বাংলাদেশের বিশ্বকাপ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাইম শেখ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দলে স্ট্যান্ড বাই ক্রিকেটার : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত...

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়া দেশকে কিভাবে নতুন করে বিনির্মাণ করা যায় এবং তাতে দলের নেতাকর্মীদের ভূমিকা কেমন হবে তার নির্দেশনা দিয়েছেন...

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: চট্টগ্রামে প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ বলে কোনো বিভাজন স্বীকার করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান-ধর্ম যার যার...

সর্বশেষ

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়া দেশকে কিভাবে...

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: চট্টগ্রামে প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ বলে কোনো বিভাজন স্বীকার করা...

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...