শনিবার, ১ আগস্ট ২০২৬

তমব্রু সীমান্তে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তুমব্রু সীমান্তে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এসময় র‌্যাব-এর এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

সোমবার রাতে ঘুমধুম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, র‌্যাব এবং ডিজিএফআই যৌথভাবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় অস্ত্রধারী সশস্ত্র সংগঠনের মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু সীমান্ত এলাকায় র‌্যাবের গোলাগুলি ও সংঘর্ষ হয়। এতে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই-এর এক কর্মকর্তার (বাংলাদেশ বিমান বাহিনীর) মৃত্যু হয়। এ ঘটনায় র‌্যাবের একজন সদস্যও গুলিবিদ্ধ হয়ে আহত হন। হতাহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, গোলাগুলিতে কোনাপাড়া শূন্যরেখার আশ্রয়কেন্দ্রের এক রোহিঙ্গা নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় সূত্রে। তবে সরকারি কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, “বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু সীমান্ত এলাকায় র‌্যাব এবং ডিজিএফআই যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই-এর এক কর্মকর্তা শহীদ হন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন।”

এদিকে, র‌্যাবের সাথে সশস্ত্র চোরাকারবারি সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলিতে তুমব্রু সীমান্ত এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, “যৌথ বাহিনীর সাথে সশস্ত্র চোরাকারবারি সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। সরকারি বাহিনীর একজন অফিসারের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হতাহতদের কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে।”

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...