শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য ও রপ্তানি মেলার সমাপনী কাল

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সপ্তম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার সমাপনী অনুষ্ঠান কাল মঙ্গলবার। আজ সোমবার রাতে মেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। এ সময় চেম্বারের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী, সংবাদ পাঠিকা কবি কোহিনুর শাকি উপস্থিত ছিলেন।

শিল্পপতি খলিলুর রহমান বলেন, আমাদের মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি রফতানি পণ্য প্রদর্শন। পাশাপাশি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যসামগ্রীর বাজার সৃষ্টি। যাতে নতুন নতুন পণ্য সম্পর্কে উদ্যোক্তারা জানতে পারেন। নতুন কিছুর সঙ্গে পরিচিত হতে পারেন, শিখতে পারেন। এক্ষেত্রে আমাদের মেলা শতভাগ সফল।

তিনি বলেন, মেট্রোপলিটন চেম্বারের নিজস্ব ভবন তৈরির কাজ শুরু করেছি নগরের বায়েজিদে। ইতিমধ্যে আগ্রাবাদে একটি নতুন কার্যালয়ও নেওয়া হয়েছে। দেশের শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে এ চেম্বার দৃষ্টান্ত স্থাপন করবে।

তিনি সরকারের প্রতি ঢাকার মতো চট্টগ্রামেও বাণিজ্যমেলার জন্য একটি স্থায়ী জায়গা বরাদ্দের দাবি জানান।

এএম মাহবুব চৌধুরী বলেন, বৃষ্টির কারণে প্রথম দিকে একটু বিঘ্ন সৃষ্টি হলেও শেষের ১৫ দিন মেলা ছিল জমজমাট। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল তিনটায় আমরা সমাপনী অনুষ্ঠান করবো। প্রধান অতিথি থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। সন্ধ্যায় প্রবেশ টিকিটের ওপর র‌্যাফেল ড্রয়ের পুরস্কার হিসেবে মোটরসাইকেল দেওয়া হবে।
তিনি বলেন, চেম্বারের মূল কাজ হচ্ছে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সরকারের দৃষ্টি আকর্ষণ। চট্টগ্রাম থেকে থাইল্যান্ড সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু, ডলার সংকট নিরসনে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।
প্রায় ৮৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবার। এতে ৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, শিশুদের জন্য কিডস জোন ছাড়াও ২০০ স্টল রয়েছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...