চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভ ও মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা(সাঃ) এর দেখানো পথ অনুসরণ করলে আমাদের জীবনটা সঠিক,সুন্দর ও শান্তিময়ভাবে কাটানো যায়। ধর্মীয় অনুশীলন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে।সমাজে অন্যায়,অনাচার থেকে দুরে থাকতে আমাদের সকলকে ধর্মীয় বিধিবিধান পালন করতে হবে।
টাইগার পাস রেলওয়ে কলোনী যুবসমাজ আয়োজিত পবিত্র ঈদে মিলাদন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
টাইগারপাস রেলওয়ে কলোনী মাঠে উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে মাহফিলে আলোকপাত করেন মওলানা মুফতি এবায়দুল্লাহ রফিকী,বিশেষ আলোচক ছিলেন চাঁড়িয়া পাড়া আগ্রাবাদ জামে মসজিদের খতিব মওলানা মোহাম্মদ রুহুল আমিন,মামা ভাগিনা জামে মসজিদের খতিব মওলানা আবুল বশর, পিডব্লিও কলোনী জামে মসজিদ পেশ ইমাম মোহাম্মদ আব্দুল মোমিন কাশেমী, টাইগার পাস রেলওয়ে কলোনী জামে মসজিদ পেশ ইমাম মওলানা মুফতি অলিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন টাইগার পাস রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সেলিম।
এসময় মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজ মিয়া,শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু,হোসেন সরওয়ার্দী, মোহাম্মদ শেখ ফরিদ ভুবন, মোহাম্মদ কাবুল হোসেন দাঁড়িয়া প্রমুখ। শেষে দেশ ও জাতীর বিশেষ মুনাজাতের পরে সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।

