বান্দরবান জেলার লামা উপজেলায় ভিডিও কলের মাধ্যমে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উন্মুক্ত উঠান বৈঠক করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ আলোকে নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ের উপর এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি উপ-পরিচালক (প্রচার) ফাহিমা জাহান ভিডিও কলে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিট ১৯ টিকা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধ, জন্ম নিবন্ধনের গুরুত্ব ও শিশু শিক্ষা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
সোমবার(১৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গম পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হরিণঝিরি মার্মা পাড়ায় সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে সোমবার বিকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা প্রকল্প ব্যবস্থাপক এ কে এম রেজাউল হক ও ফিল্ড সুপারভাইজার বেগম ফয়জুন্নেসা। বৈঠকে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় ও এ বিষয়ে সরকারের পদক্ষেপ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), ভিশনঃ ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য ও অর্জন সমূহ, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন বক্তারা। তথ্য অফিস লামার আয়োজনে উঠান বৈঠকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পাড়া কারবারী ও নারী শিশু সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করেন।
ইমা

