শনিবার, ২০ জুন ২০২৬

লামায় ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে মনো সামাজিক’ কাউন্সিলিং

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা তাহ্জিংডং এর উদ্যোগে ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে মনো-সামাজিক কাউন্সিলিং’ প্রশিক্ষণ সোমবার দিনব্যাপী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল।

প্রকল্পের ট্রেনিং এন্ড জেন্ডার অফিসার ইতি বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, তাহজিংডং এর মনিটরিং অফিসার অতনু দেওয়ান ও ম্যানেজার সুভাশীষ চাকমা বিশেষ অতিথি ছিলেন।

প্রশিক্ষণে কাউন্সিলিংয়ের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে মনো সামাজিক বিষয়ের উপর সচেতনতা মূলক বিস্তারিত তুলে ধরেন, মানবাধিকার কর্মী অংচমং মার্মা। ইউএনপি’র সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করে গ্লোবাল ফান্ড, কানাডা। প্রশিক্ষণে বক্তারা তাহজিংডং কর্তৃক বাস্তবায়িত প্রকল্প কাজের ভূয়শী প্রশংসা করে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর জোর দাবী তুলেন। এ সময় প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহীম ও হ্লাচিং মার্মাও উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...