বুধবার, ৫ আগস্ট ২০২৬

অর্ডার দিলে ৩০ বছর অপেক্ষা করতে হবে যে ‘বিফ রোল’এর জন্য

- Advertisement -
Single page 1st Paragraph

আহম্মক ভাবছেন নাতো? ভাবলেও ভাবতে পারেন।তবে সত্য হল যে বিফ রোলের কথা  বলছি তা খেতে চাইলে অর্ডার দিলে ৩০ বছর আপনাকে অপেক্ষা করতে হবে। না কোন রূপকথার গল্প বলছি না।জনপ্রিয়তার কারণেই এই দীর্ঘ অপেক্ষা।

১৯২৬ সালে জাপানের পশ্চিমাঞ্চলে হিয়োগো দ্বীপের তাকাসাগো শহরে প্রতিষ্ঠিত হয় ‘আসাহিয়া’ মাংসের দোকান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পারিবারিক দোকানে ‘কোবে বিফ রোল’ বানানো শুরু হয়। এই রোলে গরুর মাংসের সঙ্গে থাকে কড়া ভাজা আলু।

২০০০ সালের পর এই রোল ইন্টারনেট জগতে ‘রোল মডেল’ হয়ে উঠে। ধীরে ধীরে দীর্ঘ হয় ক্রেতার লাইন।আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

‘আসাহিয়া’র তৃতীয় প্রজন্মের মালিক শিগেরু নিত্তা গণমাধ্যমটিকে বলেন, ‘১৯৯৯ সালে প্রথম আমাদের পণ্যগুলো অনলাইনে বিক্রি শুরু হয়। সে বছরই পরীক্ষামূলকভাবে কড়া ভাজা রোল বিক্রি করি।’

কিশোর শিগেরু নিত্তা তার বাবার সঙ্গে গরুর মাংস কিনতে স্থানীয় খামারে যেতেন। ১৯৯৪ সালে ৩০ বছর বয়সে তিনি এই দোকানের দায়িত্ব নেন।

‘প্রথম প্রথম ক্রেতারা অনলাইনে পেমেন্ট দিতে দ্বিধা করতেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা কম দামে সুস্বাদু খাবার বিক্রির সিদ্ধান্ত নিই। একেকটি কড়া ভাজা রোল ২৭০ ইয়েনে (১ ডলার ৮০ সেন্ট) বিক্রি করি। যদিও শুধু এক টুকরো মাংসের দাম পড়তো ৪০০ ইয়েন (২ ডলার ৭০ সেন্ট)।’

তিনি জানান, প্রথম দিকে লোকসান কমাতে সপ্তাহে ২০০ ‘রোল’ তৈরি করা হতো। এখন প্রতিদিন ২০০ ‘রোল’ তৈরি করা হয়।

২০০০ সালের দিকে সংবাদমাধ্যমে ‘আসাহিয়া’ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এর জনপ্রিয়তা ব্যাপকহারে বেড়ে যায়।

নিত্তা বলেন, ‘২০১৬ সালে আমরা রোল বিক্রি বন্ধ করে দিয়েছিলাম। তখন অপেক্ষমাণ তালিকা ১৪ বছরে গিয়ে ঠেকেছিল। আমরা অর্ডার নেওয়াও বন্ধ করে দেব ভেবেছিলাম। কিন্তু, ফোনের পর ফোন আসতে শুরু করে।’

‘২০১৭ সালে রোলের দাম বাড়িয়ে আবার অর্ডার নেওয়া শুরু করি,’ যোগ করেন তিনি।

আরও বলেন, ‘সব জিনিসের দাম বেড়েছে। তাই রোলের দাম বাড়িয়ে ৫০০ ইয়েন (৩ ডলার ৪০ সেন্ট) করেছি। তাতেও লোকসান হচ্ছে।’

অলাভজনক এই ব্যবসা প্রতিষ্ঠানটিতে ৪ ধরনের ‘কোবে বিফ রোল’ তৈরি করা হয়। ‘আসাহিয়া’র প্রিমিয়ার কোবে বিফ রোলের জন্য বর্তমানে অপেক্ষা করতে হয় ৪ বছর।

‘বর্তমানে যারা রোলটি সংগ্রহ করছেন তারা ১০ বছর আগে অর্ডার দিয়েছিলেন’ জানিয়ে নিত্তা বলেন, ‘আরও ৩০ বছর এই অলাভজনক ব্যবসা চালিয়ে যাওয়াটা খুবই কষ্টকর। কেননা, খাবার ও শ্রমের দাম প্রতিদিনই বাড়ছে।’

৫৮ বছর বয়সী শিগেরু নিত্তা জানান,আসাহিয়া’ এখন আকর্ষণীয় পর্যটনস্থল। তিনি চাচ্ছেন দোকানটাকে একটু বড় করতে যাতে পর্যটকরা খানিকক্ষণ সেখানে বসতে পারেন ।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...