শুক্রবার, ১০ জুলাই ২০২৬

হাটহাজারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। হাটহাজারী ডায়াবেটিক সমিতি এ উপলক্ষে শোভাযাত্রা, বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও আলোচনা সভার আয়োজন করেন। ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আগামীতে নিজকে সুরক্ষা ডায়াবেটিসকে জানুন ” ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে গত সোমবার সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ডাঃ আতাউল গনি পারভেজ, ডাঃ টিপু সুলতান ও সাইফুল আলম । সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ। বক্তব্য রাখেন আজীবন সদস্য ব্যাংকার দ্বীল মোহাম্মদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ নুর উদ্দিন। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( রাউজান) ও হাটহাজারী প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল।

সভায় বক্তারা বলেন, যারা ডায়াবেটিস রোগী তারা দীর্ঘজীবি হয়ে থাকে। কারণ তারা সুশৃঙ্খল জীবন যাপন করে থাকে। এই রোগ নিরব ঘাতক হলেও যদি নিয়ম মেনে জীবন পরিচালনা করেন তাহলে কোন সমস্যা হয় না। হাটহাজারী ডায়াবেটিক সমিতি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর উপজেলা পর্যায়ে হাটহাজারীতে ডায়াবেটিস হাসপাতালের মাধ্যমে ১৫ হাজার ৫ শ ৮২ রোগীকে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে ২ শ ৫০ জন অসহায়, দুঃস্হ ও দরিদ্র রোগীকে বিনামূল্যে জাকাত তহবিলের মাধ্যমে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। এই সমিতির আজীবন সদস্য সংখ্যা ১শ ২৪ জন।

রোগের ভাষা বুঝবে চিকিৎসক এ শরীরের ভাষা বুঝবে রোগী। তাই যাদের রোগ হয়েছে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। সময় মত চিকিৎসা না নিলে পরিসংখ্যানে দেখা গেছে প্রতি ৪ জনে ১জন ডায়াবেটিস রোগী মারা যায়। তাই প্রত্যেককে এ ব্যাপারে সচেতন হতে হবে। ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি ডায়াবেটিস হাসপাতাল থেকে শুরু হয়ে পৌরসভা এলাকা রাউজান মহাসড়ক ও কলেজ সড়ক দিয়ে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...