রবিবার, ১২ জুলাই ২০২৬

সরকারি সেবা সংস্থাগুলিতে নাগরিক ভোগান্তি, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে দুদক এবং নাগরিক নজরদারি নিশ্চিত করুন:ক্যাব চট্টগ্রাম

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগনের মাঝে সরকারি সেবা সহজে পৌঁঁছানোর জন্য দিনে ২০ ঘন্টা অবিরাম পরিশ্রম করছেন। একই সাথে সরকারি সেবা সংস্থাগুলিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত ও নাগরিকদের ভোগান্তি, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে গণশুনানী, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন, জেলা-উপজেলা পর্যায়ে উন্নয়ন সমন্বয়সভাসহ নানা কামিটি গঠন করে সমন্বয় জোরদার, সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধি, সরকারি উদ্যাগে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনসহ নানা উদ্যোগ গ্রহন করার পরেও অবস্থার সামগ্রিক উন্নয়ন হয়নি।

অধিকন্তু অনিয়ম ও দুর্নীতির নিত্যনতুন কলাকৌশলে আরও অধিক মাত্রায় চলছে। এ অবস্থায় সরকারি সেবা সংস্থা বিশেষ করে গ্যাস, পানি, বিদ্যুত, হাসপাতাল, ভূমি, পাসপোর্ট অফিস, রেলওয়ে, শিক্ষা প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সংক্রান্ত নাগরিক ভোগান্তি ও দুর্নীতি ঠেকাতে দুর্নীতি দমন কমিশন ও স্বপ্রণোদিত নাগরিকদের নিয়ে নাগরিক পরীবিক্ষণ জোরদার করার দাবি করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। ১০ নভেম্বর ২০২২ইং বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ে “ঘুষ ছাড়া মানসনদ মেলে না” বিষয়ে দুদকের অভিযানে প্রাথমিক সত্যতার খবরে এক বিবৃতিতে উপরোক্ত দাবি জানান।

সোমবার( ১৪ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অনিয়ম ও ভোগান্তির মাত্রা এভাবে বেড়েছে যেখানে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জন্মনিবন্ধন ও নাগরিক সনদের জন্য ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনে ৫০ টাকা নেবার কথা থাকলেও পদে পদে বিভিন্ন উপায়ে একহাজার থেকে পনের শত টাকা পর্যন্ত নিচ্ছে। একটি জন্মনিবন্ধন সনদের জন্য মাসের পর মাস অপেক্ষো করতে হচ্ছে। আর এনআইডি ও পাসপের্ট’র নাম সংশোধনে সেই টাকার পরিমাণ দ্বিগুন নিচ্ছে। এছাড়াও অন্যান্য সেবাসংস্থাগুলিতে চলছে চরম নৈরাজ্যকর পরিস্থিতি। বিষয়গুলি নিয়ে কিছু গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও মানুষের দুর্ভোগ কমছে না। অধিকন্তু সেবাপ্রার্থীদের ভোগান্তির নিত্যনতুন মাত্রা যোগ হচ্ছে। দুর্নীতি ও নিয়ম ঠেকাতে দুর্নীতি দমন কমিশন নিজে ও সরকারি উদ্যোগে গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হলেও কার্যত এসমস্ত কমিটি শুধুমাত্র কমিটিতে পদ পদবী প্রাপ্তিতে প্রতিযোগিতা ছাড়া অন্য কোন কার্যক্রম দৃশ্যমান নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সরকারি সেবা সংস্থা বিশেষ করে গ্যাস, পানি, বিদ্যুত, হাসপাতাল, ভূমি, পার্সপোর্ট অফিস, রেলওয়ে, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা প্রাপ্তিতে সিটিজেন চার্টার, গণশুনানীর আয়োজন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন, তথ্য প্রদানকারী কর্মকর্তা, ফ্রন্ট ডেস্কসহ নানা উদ্যোগ নেয়া হলেও ভোগান্তি ও অনিয়মের মাত্রা কমেনি। অধিকন্তু সরকারি কর্মকর্তাদের বেতনভাতা বৃদ্ধির পরে ঘুষের পরিমানও দ্বিগুন হয়ে গেছে। সরকার এসমস্ত অনিয়ম বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠা করলেও দুদকে স্বপ্রনোদিত হয়ে অভিযোগ দাখিল করা, অভিযোগের স্বপক্ষে প্রমান দাখিল করা অনেক সময় সাধারন নাগরিকদের পক্ষে সম্ভব হয় না। আবার ঘুষের মতো বিষয়গুলোর প্রমান রাখাও সহজসাধ্য নয়। এ সুযোগে ভোগান্তি ও দুর্নীতির মাত্রা ক্রমাগতই বাড়ছে। যদি দুদক স্বপ্রণোদিত হয়ে সেখানে সার্বক্ষনিক নজরদারি রাখতে সক্ষম হয় তাহলে এসমস্ত ক্ষেত্রে ভোগান্তির মাত্রা কিছুটা হলেও কমবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ে মানসনদসহ যে কোন সেবা পেতে ঘুষের ছড়াছড়ি ও ভোগান্তির মাত্রা নিয়ে ক্যাব থেকে বারবার বিএসটিআই প্রধান কার্যালয় ও দুদকে ঘুষ গ্রহনের ভিডিওসহ দাখিল করার পরও অভিযুক্তদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। যার কারনে ঘুষ প্রদান করে মান সনদ নিয়ে ব্যবসায়ীরা মানহীন পণ্যের ব্যবসা করলেও ঘুষসহ অন্যান্য খরচের দায়ভার ভোক্তাদের ঘাড়েই পড়ছে। এছাড়াও অনেকেই মাসিক মাসোহারায় আর্থিক লেনদেনের মাধ্যমে মানসনদ ছাড়া ব্যবসা করে যাচ্ছেন। ফলে চট্টগ্রাম অঞ্চলে মানহীন খাদ্য-পণ্যে ভরপুর ব্যবসা প্রতিষ্ঠান, যা সাধারন ভোক্তাদের জন্য উৎকন্ঠার অন্যতম কারণ।

বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের চর্চার ঘাটতির কারনে মানুষ সরকারের বিপুল বিনিয়োগে কাংখিত সেবাটি পাচ্ছে না। সরকারের তৃণমূলে কোন দপ্তরের সুশাসনে ঘাটতির চিত্র তুলে ধরাকে সরকার বিরোধী বলে অ্যাখ্যা দিয়ে একটি মহল মূল বিষয়কে পাশকাটানোর কারনে প্রকৃত সত্যটি বের হয় না। আর যে দপ্তরে অনিয়মটি ঘটছে সেখানেও হয়তো সব কর্মকর্তারাই সমান দায়ী নয়। বিষয়গুলো তুলে ধরা দেশপ্রেমের অংশও বলে মনে করেন ক্যাব নেতৃবৃন্দ।

ইমা

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...