রবিবার, ১২ জুলাই ২০২৬

হাসপাতালের ক্যান্টিনে চালককে মারধর : প্রতিবাদে অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘট

- Advertisement -
Single page 1st Paragraph

দুই অ্যাম্বুল্যান্স চালক মারধরের শিকার হওয়ার প্রতিবাদে অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম জেলা অ্যাম্বুল্যান্স মালিক সমিতি।

আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) সামনে একটি বেসরকারি হাসপাতালের ক্যান্টিনে অ্যাম্বুল্যান্সের দুই চালককে মারধরের ঘটনা ঘটে।

জানা গেছে, ফেয়ার হেলথ নামে একটি বেসরকারি হাসপাতালের ক্যান্টিনে বসে খাওয়া-দাওয়া করছিল কয়েকজন যুবক। পাশ দিয়ে যাওয়ার সময় এক অ্যাম্বুল্যান্স চালকের পায়ের সঙ্গে পা লাগে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা ওই চালক ও তার সঙ্গে থাকা আরেকজনকে মারধর করে। পরে প্রতিবাদ জানিয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে সড়ক অবরোধ করলে পুলিশ এসে তা সরিয়ে দেয়।

তারপর বিচার চেয়ে নগরীর পাঁচলাইশ থানায় গেলে অ্যাম্বুল্যান্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ চৌধুরীকে আটকে রাখে পুলিশ।

চট্টগ্রাম জেলা অ্যাম্বুল্যান্স মালিক সমিতির সভাপতি নূর মোহাম্মদ বলেন, “ফেয়ার হেলথের ক্যান্টিনে দুপুরে খাওয়া-দাওয়া করতে গেলে মারধরের শিকার হয় আমাদের দুই অ্যাম্বুল্যান্স চালক। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পুলিশ বিষয়টি সমাধান না করে উল্টো আমাদের সংগঠনের সাধারণ সম্পাদককে আটকে রেখেছে।”

তিনি বলেন, “আমরা সব সময় বিভিন্ন আপদে-বিপদে সাহায্য-সহযোগিতা করি। অথচ আমাদের ওপর হামলা হলেও তা সমাধান না করে উল্টো আমাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়টির সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।”

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, “আমি অফিসের বাহিরে আছি। এ ব্যাপারে আমি কিছু শুনিনি।”

অ্যাম্বুল্যান্স মালিক সমিতির সাধারণ সম্পাদককে আটকে রাখার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...