বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বুধবার ৮ সেপ্টেম্বর, ২০২১ সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে প্রগতিশীল গণসংগঠন সমূহ, চট্টগ্রাম জেলার সমাবেশ ও মিছিল নগরীর সিনেমা প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়।
উদীচী, চট্টগ্রামের সংগঠক প্রবাল দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া, যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার, উদীচী চট্টগ্রামের সংগঠক রমেন দাশগুপ্ত, ছাত্র ইউনিয়ন কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক অয়ন সেনগুপ্ত, সুবর্ণা দাশ, অনন্যা ভট্টাচার্য প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন।
বক্তারা বলেন, “চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবি’তে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়া চট্টগ্রামবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলন, কূটকৌশলের মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করে প্রকৃতি ও পরিবেশ খেকো কতিপয় পুঁজিপতির স্বার্থ রক্ষা করছে চট্টগ্রামের তথাকথিত সরকার দলীয় কতিপয় “জনপ্রতিনিধি”। তারা মুখে সিআরবি রক্ষার কথা বলে, আন্দোলনরত চট্টগ্রামবাসীর বিশ্বাস অর্জন করে, গোপনে হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে সুযোগ করে দিচ্ছে। “হাসপাতাল শিরিষতলায় নির্মিত হচ্ছে না” এমন বক্তব্যের মাধ্যমে দেশবাসীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
প্রকৃতপক্ষেই শিরীষতলায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়নি এবং একই সাথে এটা চট্টগ্রামবাসীর আন্দোলনের বিষয়ও নয়। বরং শিরিষতলার পাশে গোয়ালপাড়া সংলগ্ন এ হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা মূলত সিআরবির মধ্যেই পড়ে, এবং এ জায়গায় হাসপাতাল হলে পুরো সিআরবির পরিবেশ প্রকৃতি ঝুঁকির মুখে পড়বে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ থেকে বুঝা যায় অত্যন্ত সুচতুরতার সাথে চট্টগ্রামবাসীকে ধোঁকা দিয়ে আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত করে, প্রাণ প্রকৃতি বিপন্ন করে হাসপাতাল তৈরির পাঁয়তারা করে যাচ্ছে সরকার।”
বক্তারা আরো বলেন, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে এবং তৃণমূলে আন্দোলন কে ছড়িয়ে দিতে আমরা সিনেমা প্যালেস চত্ত্বরে সমাবেশ করছি এবং ভবিষ্যতে বিভিন্ন এলাকায়ও আমাদের সমাবেশ করা হবে। এর পাশাপাশি নিয়মিত অন্যন্য কর্মসূচিও করা হবে। চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার প্রতি আহ্বান আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অধিকার আদায়ের সংগ্রামে শামিল হয়ে সবুজ নগরী গড়ার প্রক্রিয়ায় যুক্ত হোন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...