শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কর্ণফুলীতে শারীরিক প্রতিবন্ধীকে হত্যায় জড়িত ২ আসামি গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীতে এক শারীরিক প্রতিবন্ধী হত্যা মামলায় জড়িত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি অটোরিক্সা ও মোবাইল ফোন।

শনিবার (১২ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানাধীন লালদীঘির পাড়ের গণশৌচাগারের পাশ থেকে আসামি মো. আলাউদ্দিন (২৮), কোতোয়ালীর হোটেল আল-আমিন থেকে মো. শাকিল আহমদ (১৯) কে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২২ সালের ৯ নভেম্বর শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ডোবার পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলায় কাপড়ের বেল্ট প্যাঁচিয়ে ফাঁস লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

প্রাথমিকভাবে অজ্ঞাতনামা ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। পরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা দায়ের হয়। মামলার পরপরই পিবিআই চট্টগ্রাম মেট্রো ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির শরীরের ডান হাত ছিল না বলে জানতে পারে পিবিআই। তিনি ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী। এরপর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিহত ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিক্সাচালক। সেই তথ্যের ভিত্তিতে পিবিআই এ হত্যাকাণ্ডে জড়িত আসামি মো. আলা উদ্দিন ও মো. শাকিল আহমদকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, শারীরিক প্রতিবন্ধী হত্যা মামলায় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...