বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ভ্যাট মেলার উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ভ্যাট মেলার উদ্ভোধন করেন কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ চট্টগ্রাম বিভাগীয় উপ-কমিশনার ফাতেমা খায়রুন নূর। সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় বুধবার (৮ সেপ্টেম্বর )দুপুর ১২ টায় ব্যবসায়ীদের মাঝে অনলাইনে মূসক নিবন্ধন গ্রহণ ও দাখিলপত্র দাখিল সংক্রান্ত বিষয়ে সহযোগীতা করার প্রত্যয়ে ভ্যাট বুথ বসিয়ে ভ্যাট মেলার উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কোতোয়ালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোঃ আবুল খায়ের, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগীয় সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, মোঃ লিয়াকত আলী, শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ আজগর আলী, দপ্তর সম্পাদক বক্কর বিন ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ দিদারুল আলম প্রমূখ। প্রধান অতিথি বলেন, যে সকল ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ করছেন তাদের সবাইকে ভ্যাটের আওতায় আসতে হবে। এ বিষয়ে সমিতি’র নেতৃবৃন্দের নিকট সহযোগীতা কামনা করেন তিনি। যারা ভ্যাট দেওয়ার যোগ্য অথচ নিবন্ধনের আওতায় আসবেনা তাদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিবন্ধনের আওতায় রয়েছে এমন কাউকে ভ্যাট অফিসে কেউ অন্যায়ভাবে হয়রানি করছে এমন অভিযোগের প্রমাণ আমাকে দিলে তাদের বিষয়ে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। সভাপতি আলহাজ্ব আমিনুল হক বলেন ব্যবসায়ীদের করোনাকালীন ব্যবসায় মন্দা থাকায় আগামী ডিসেম্বর পর্যন্ত ভ্যাটের পরিধি না ভাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মেলার সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...