সোমবার, ১৫ জুন ২০২৬

বিজিবিকে দেখে মাদক ফেলে কারবারির পলায়ন

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা বড়ি ফেলে পালাল এক কারবারি। যার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৪৬ লাখ টাকা।

শনিবার (১২ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমে জানান, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় শুক্রবার রাত আটটার দিকে এ অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধের উপর দিয়ে হেঁটে আসার সময় বিজিবির টহল দলের সদস্যদের দেখে ব্যাগটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের পালিয়ে যান। পরে ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১১২ গ্রাম আইস ও ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, উদ্ধার করা ইয়াবা বড়ি ও ক্রিস্টাল মেথ আইস মাদকগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। সকলের উপস্থিতিতে মাদকগুলো ধ্বংস করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...