বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস র‌্যাংকিংয়ে

চুয়েট এশিয়ার সেরা ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৯২তম সেরা বিশ্ববিদ্যালয়

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ (QS University Ranking) এ চমক দেখিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈশ্বিক র‌্যাংকিং-এ ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯২তম স্থান অর্জন করেছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৌশল শিক্ষার অন্যতম সেরা এই বিদ্যাপীঠ।

এছাড়া সারাদেশের মধ্যে শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় সেরা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ৩য় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে চুয়েট। বিস্তারিত এই লিংকে (https://tinyurl.com/475dymvm) পাওয়া যাবে। উক্ত র‌্যাংকিং-এ চুয়েট একাডেমিক রেপুটেশনে ৩৯.৬ শতাংশ স্কোর, এমপ্লয়ার রেপুটেশনে ৪৭.২ শতাংশ, সাইটেশন পার পেপারে ৭১.১ শতাংশ এবং হাই-ইনডেক্স সাইটেশনে ৫৫ শতাংশ স্কোর করেছে। বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের এমন অভূতপূর্ব অর্জনে চুয়েট পরিবারের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এক শুভেচ্ছা বার্তায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজই হলো গবেষণা ও নতুন জ্ঞানের সৃষ্টি করা। ৪র্থ শিল্পবিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এশিয়ায় ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৯২তম অবস্থান অর্জন করে নিয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আনন্দের এবং একইসাথে আশাব্যঞ্জক খবর। এটি চুয়েটের গবেষণা কার্যক্রম এগিয়ে যাওয়ার স্বীকৃতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী রাখার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...