বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে ‘দূষণ কমাতে টেকসই সক্ষমতা তৈরি’শীর্ষক সেমিনার সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে “প্লাস্টিকের দ্বারা অপূরণীয় দূষণ কমাতে টেকসই সক্ষমতা তৈরি” (Writing High Impact Journal Papers and Research on MXene-based Advanced Nanomaterials) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৩ই নভেম্বর )  সকাল ১১.৩০ টায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন মালেয়শিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিনগুইশড প্রফেসর ড. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজই হলো গবেষণা ও নতুন জ্ঞানের সৃষ্টি করা। বিভিন্ন গবেষণা সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী করা সম্ভব। ৪র্থ শিল্পবিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কোনো বিকল্প নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এশিয়ায় ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৯২তম অবস্থান অর্জন করে নিয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আনন্দের, একইসাথে আশাব্যঞ্জক খবর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী রাখার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...