রবিবার, ১২ জুলাই ২০২৬

বন্দরের বহির্নোঙরে বৈদেশিক মুদ্রা-তেলসহ আটক ৬

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে ডলারের বিনিময়ে গ্যাস সিলিন্ডার, অবৈধ মোবাইল সিম কার্ড ও অন্যান্য পণ্য শুল্ক ফাঁকি দিয়ে পাচার করার সময় ছয় জনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা, ৬৪০ লিটার ডিজেল, ১ হাজার শলাকা বিদেশি সিগারেট, ৭টি মোবাইল সেট ও পাচার কাজে ব্যবহৃত স্পিড বোট জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ‘এমভি বাও ইউ’ নামক বিদেশি জাহাজে শুল্ক ফাঁকি দিয়ে খাদ্যদ্রব্য, গ্যাস সিলিন্ডার ও মোবাইল সিম কার্ড ডলারের বিনিময়ে পাচার করছিল। গোপন সংবাদ থাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দরের বহির্নোঙরে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহাজটির পাশে একটি স্পিড বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটি ধাওয়া করে আটক করা হয়। পরে বোটে থাকা ছয় জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা, ৬৪০ লিটার ডিজেল, ১ হাজার শলাকা বিদেশি সিগারেট, ৭ টি মোবাইল সেট ও পাচার কাজে ব্যবহৃত স্পিড বোটটি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, কয়েক জন অসাধু ব্যবসায়ী বা চোরাকারবারী কোন এজেন্সি বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি জাহাজে গ্যাস সিলিন্ডার, অবৈধ মোবাইল সিম কার্ড ও অন্যান্য পণ্য শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে আসছে। এই সুযোগ নিয়ে প্রায়ই বিভিন্ন জাহাজে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটে থাকে। এতে করে বিশ্বের বিভিন্ন দেশে চট্টগ্রাম বন্দর ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আটক ৬ ব্যক্তি ও জব্দ করা মালামাল পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...