চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকা থেকে জসিম হোসেন (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(১১ নভেম্বর) বেলা ১২টার দিকে বন সংরক্ষকের কার্যালয়ের বিপরীত দিকের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি লালখান বাজার এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার তদন্ত অফিসার সুজন দাশ ।
তিনি বলেন, বেলা ১২টা নাগাদ আমরা মরদেহটি উদ্ধার করি। পরে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির পরিবার চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ওই ব্যক্তির মরদেহ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মরদেহ দেখে স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা দেন। পরে বিনা তদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আলমামুন/ইমা

