শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফটিকছড়িতে তিন মাস আগে অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার মা-ছেলে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন মাসে আগে অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ অপরহরণের সঙ্গে মা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশ ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ নভেম্বর) সকালে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর এলাকার একটি ঘর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের মোহাম্মদ ওসমান আলীর ছেলে মোহাম্মদ সাইমুন (২৪), তার মা হাছিনা বেগম (৪৫) ও পটিয়া উপজেলার পূর্ব আশিয়া ইউনিয়নের -গোলাম হোসেনের ছেলে মো. সোহেল (৩৭)।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার পথে ও মোবাইলে ভুক্তভোগীকে সাইমুন বিভিন্নভাবে উত্যক্ত করতো। বিষয়টি জানাজানির পর ছাত্রীর মা তার মেয়েকে বিরক্ত না করার জন্য সাইফুলের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল ভুক্তভোগীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। গেল ১৩ আগস্ট সন্ধ্যায় বাড়ির সামনে থেকে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশা করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভুক্তভোগীর মা ৫ জনের নাম এবং ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে। অপহরণকারীদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। অভিযানের এক পর্যায়ে হাটহাজারী থেকে অপহরণকারীসহ তিনকে গ্রেপ্তার  করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা অপরণের বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়ার জন্য থানায় পাঠানো হয়েছে।

আলমামুন/ ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...