বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চোরাই পথে মিয়ানমার থেকে অবাধে আসছে গরু-মহিষ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পার্বত্য বান্দরবনের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে অবাধে দেশে প্রবেশ করছে গরু-মহিষ। বান্দরবানের আলীকদম ও নাইক্ষংছড়ি উপজেলার জন প্রতিনিধিসহ ২০ জনের একটি শক্তিশালী সিন্ডকেট সক্রিয়ভাবে এসব পাচার কাজ করছেন। তারা সরকারের রাজস্ব ফাকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে মিয়ানমার থেকে গরু-মহিষ নিয়ে আসছে। উপজেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে গরু-মহিষ আটক করলেও থামছে না পাচারকারীদের তৎপরতা। অটককৃত গরু-মহিষ প্রশাসন নিলাম দিলেও কম মুল্যে তা ক্রয় করে কিনে নিচ্ছেন পাচারকারী সিন্ডিকেট।
জানা যায়, বিগত আট মাস ধরে স্থানীয় একটি চক্র মিয়ামনার থেকে আলীকদম ও নাইক্ষংছড়ির একটি চক্রের মাধ্যমে বাংলাদেশে গরু ও মহিষ পাচার করে আসছে। আর এই পাচারকারী চক্রের সঙ্গে জড়িত রয়েছে উপজেলা ভাইস-চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতা-কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক আলীকদমের স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের আরকান রাজ্যের বুচিঢং থেকে এসব গরু ও মহিষ আলীকদম ও নাইক্ষংছড়িতে প্রবেশ করছে। এ রাজ্যের বকুলি এলাকার বাসিন্দা সৌমেন নামে এক ব্যক্তির কাছ থেকে গরু ও মহিষ ক্রয় করে থাকেন আলীকদম উপজেলার সদর ইউনিয়নের বাসস্টেশন এলাকার দানু সিকদার পাড়ার বাসিন্দা লালু প্রকাশ বার্মাইয়া লালু এবং ৪ নম্বর কুরুপ পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতফুং । এরা দুইজন স্থানীয় চক্রের কাছ থেকে টাকা সংগ্রহ করে কক্সবাজার থেকে হুন্ডির মাধ্যেমে ওই টাকাগুলো মিয়ানমারে সৌমেনের কাছে পাঠিয়ে দেয়। সৌমেন গরু-মহিষের চালান একে একে মিয়ানমারের আরকান রাজ্যের বুচিঢং বকুলি সীমান্ত পার করে আলীকদমের বড় আগগালা ও বড় বেতী দিয়ে আলীকদম সদরে নিয়ে আসে।
আলীকদমের স্থানীয় চক্র বিএনপি নেতা ইউনুছ মিয়া, যুবলীগ নেতা সফি আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান কফিল উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, ইউপি সদস্য আলী হোসেন, মো. হারুন, সালাউদ্দীন, রুহুল আমিন, মো. ইলিয়াস, নজরুল ইসলাম, জামাল সওদাগর, ছোট ইউনুছ, মো. ফরিদ, মোস্তফা জামাল রাশেদ ও মারুফ গরু-মহিষের চালান গুলো গ্রহণ করেন। পরে গরু-মহিষগুলো গভীর রাতে ট্রাকযোগে আলীকদম-চকরিয়া, লামা-সরই –কিয়াজুপাড়া সড়ক পথে কক্সবাজার, আমিরাবাদ, কেরানীহাট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাটে বিক্রি করে।
তারা আরও জানায়, স্বল্প মূল্যে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে গরু-মহিষ এনে বাংলাদেশের বিভিন্ন হাটে বিক্রি করায় একদিকে ক্ষতির মুখে পড়ছে স্থানীয় খামারিরা, অন্যদিকে সরকার বিশাল অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে গরু পাচার বন্ধ এবং পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সরোয়ার বলেন, গরু-মহিষ পাচাকারীদের বিরুদ্ধে প্রশাসন সব সময় সতর্ক রয়েছে। গত সাপ্তাহে ২০টি গরু আটক করা হয়েছে। এগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে নিলাম দিয়ে রাজস্ব আদায় ও করা হয়েছে। তিনি বলেন স্থানীয় চক্র যারা গরু পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলছে। গরু চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রহণ করা হবে বলে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গরু-মহিষ পাচারের কথা স্বীকার করে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন অলীকদম সীমান্ত দিয়ে মিয়ানমারের উপার থেকে গরু-মহিষ দেশে প্রবেশ করছে। কিছু চোরাকারবারী এসব পাচার কাজে জড়িত বলে জেনেছি। তবে চোরাচালান বন্দে প্রশাসনিক তৎপতা জোরদার রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন সীমান্তে পাচার রোধে বিশেষ সতর্ক রয়েছে। গত সেপ্টেমর মাসে উপজেলা প্রশাসন বিশাল একটি গরুর চালান আটক করে । পরে গুলো টেন্ডারের মাধ্যমে নিরাম দিয়ে প্রায় কোটি টাকার উপরে সরকার রাজস্ব আয় করেছে। তিনি বলেন চোরাচালান বন্ধ করা গেলে দেশীয় গরুর খামারিরা ন্যায্য মুল্য পাবে।

ইমা

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...