শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বড়উঠানে হাতির আক্রমণে আহত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন মোকাম্মেল হক খান

- Advertisement -
Single page 1st Paragraph

শনিবার (১২ নভেম্বর) কর্ণফুলী উপজেলা বড়উঠানে হাতির আক্রমনে আহত দুস্থ পরিবারের বড় সন্তান মোঃ জাবেদ এর কাছে নগদ অর্থ সহায়তা দিলেন “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”এর চেয়ারম্যান ও বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খান ও মোঃ কায়সারসহ অন্যান্য নেত্রীবৃন্দ। গত ৮ নভেম্বর ২০২২ ইং তারিখ কর্ণফুলী উপজেলা, বড়উঠান, খোট্টাপাড়া এলাকায় বসতঘরে বন্য হাতি আক্রমন করে মোহাম্মদ করিমের সহধর্মিনী জারিয়া বেগমকে গুরুতর আহত করে।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেলে ৫ম তলা ২৭ নং ওয়ার্ড সিট নং-৩২-এ চিকিৎসারত অচেতন অবস্থা আছে। ফাউন্ডেশন’র চেয়ারম্যান সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এরশাদ আলম’র সাথে আলোচনা করে চিকিৎসার খোঁজখবর নেন। তিনি উন্নত চিকিৎসা ব্যবস্থা করার নিমিত্তে চমেক এর উপ-পরিচালক ডাঃ অং সুই প্রু মারমার সাথে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার সকল ব্যবস্থা সুনিশ্চিত করার আহবান জানান। এসময় চমেক এর প্রধান সহকারী নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

চমেক এর উপ-পরিচালক চিকিৎসার স্বার্থে যা যা করণীয় তা ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। ফাউন্ডেশন চেয়ারম্যান সমাজের বৃত্তবানদের গরীব অসহায়দের চিকিৎসাসহ আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, ০৭ মার্চ ২০১৮ ইং ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া দুই পরিবারের এ পরিবারকে ও বাড়ী বানাতে ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান ঢেউটিন বিতরণ করেন।

হাতির আক্রমন থেকে সুরক্ষা নিশ্চিতে ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়-মোঃ মুনছুরুল হক খান, মাওলানা গাজী মোঃ ইছহাক, জহির উদ্দিন টিপু, মোঃ কায়সার ও নুরুল আবছার। সার্বিক তত্ত্বাবধানে ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...