শনিবার, ২০ জুন ২০২৬

লামা থেকে ১২দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী মোখলেছুর রহমান

- Advertisement -
Single page 1st Paragraph

১২দিন ধরে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে মোখলেছুর রহমান (৩৬) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। মোখলেছুর রহমান উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যাপাড়ার বাসিন্দা মৃত আবুল খায়েরের ছেলে। গত ৩০ অক্টোবর সকালে তিনি নিখোঁজ হন। তার শারিরিক উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং কালো, নিখোঁজের সময় তার গায়ে লাল রঙ্গের শার্ট এবং পরনে লুঙ্গি ছিল, মুখমন্ডল গোলাকার। মোখলেছুর রহমানকে উদ্ধারে শনিবার দুপুরে (১২ নভেম্বর) থানায় সাধারণ ডায়েরী করেছেন বলে জানান নিখোঁজের ছোট ভাই নুরুল আলম। তিনি জানান, গত ৩০ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে মোখলেছুর রহমান কম্পনিয়াস্থ শশুর বাড়ী থেকে ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর রাতে বাড়ী না ফিরলে আতœীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে বহু খোঁজাখুঁজির পরও শনিবার দুপুর পর্যন্ত কোন সন্ধান না পেয়ে নিখোঁজ ডায়েরী করি। কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান পেলে ০১৮৬৭১১৯৫৭১ অথবা ০১৮৩১০৮২৭৭৮ নম্বর মুঠোফোনে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মোখলেছুর রহমান নামের ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন করেছেন। নিখোঁজ মোখলেছুর রহমানকে উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...