শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বেলজিয়ামে স্কুলভবন ধসে ৫ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

বেলজিয়ান নগরী আনটুয়ার্পে নির্মাণাধীন একটি স্কুল ভবন আংশিক ধসার একদিন পর পাঁচ শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নগরীর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিখোঁজ সকলের হিসেবে মিলেছে।

বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেকান্ডার ডি ক্রোকে সাথে নিয়ে দেশটির রাজা ফিলিপ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার। বাকিদের পরিচয় জানা যায়নি। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় নয়জন আহত হয়েছে। স্কুলটি নির্মাণাধীন থাকায় ওই সময় কোনো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না। দুর্ঘটনার কারণ জানা যায়নি। হতাহত সকলেই নির্মাণ কোম্পানি ডেমোকো’র সাব কন্ট্রাক্টর।

বার্তা সংস্থা বেলগা’র খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, ডেমোকো’র ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক বিজনেন্স বলেছেন, দুর্ঘটনার কারণ জানতে ব্যাপক পরিসরে তদন্ত শুরু করা হবে।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...