বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বান্দরবান জেলা আওয়ামী লীগে দ্বিতীয় বারের মত উপদেষ্টা হলেন আবু মুছা

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাসহ বাঙ্গালী জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তা আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে। জাতীয় জীবনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের একক রাজনৈতিক সংগঠন এবং আওয়ামী লীগের বিকল্প নেই। এ ধারাবাহিকতায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বান্দরবান জেলা শাখার নতুন কমিটি গঠনের পাশাপাশি নিয়োগ দেয়া হয়েছে ৯জন উপদেষ্টাও, -এ ৯ জন উপদেষ্টার মধ্যে আবু মুছাকেও উপদেষ্টা করা হয়। দলটির সাধারণ সম্পাদক ইসলাম বেবী’র স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য পাওয়া গেছে।

নিয়োগপ্রাপ্ত আবু মুছা জেলার লামা পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে। এর আগে ২০১৪ সালের গঠিত কমিটিতেও আবু মুছা উপদেষ্টা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, ১৯৮৯ সালে ভোটে নির্বাচিত হয়ে ১৯৯৬ সাল পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে দায়িত্ব পালন করেন আবু মুছা। এদিকে বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নিয়োগ দেওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, কমিটির সভাপতি ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক ইসলাম বেবী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন আবু মুছা। তিনি বলেন, এর আগেও উপদেষ্টা নিয়োগ প্রাপ্ত হয়ে দলের সাথে সক্রিয়ভাবে কাজ করেছি। বর্তমান ও ভবিষ্যতেও দায়িত্ব পালনে সচেষ্ঠ থাকবো।

আবু মুছাকে উপদেষ্টা নিয়োগের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী বলেন, দ্বিতীয় বারের মত নিয়োগ প্রাপ্ত উপদেষ্টা আবু মুছাকে দলের সাথে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...