শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের গুণীজন, কৃতি সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করতে না পারলে সমাজে গুণী ব্যক্তির সৃষ্টি হয় না। চট্টগ্রাম প্রেস ক্লাবে আজকে শিক্ষক, সাংবাদিক, সঙ্গীত বিশারদসহ যাঁরা প্রত্যেকেই সমাজ উন্নয়নের কারিগর। তাদেরকে সংবর্ধিত করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে যে অনুপ্রেরণা দিয়েছেন, তাতে তাদের মধ্যে আগামীতে দেশ ও দেশমাতৃকার কল্যাণে কাজ করার আগ্রহ সৃষ্টি হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে গুণীজন, কৃতি সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শিরীণ আখতার এসব কথা বলেন।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

ড. শিরীণ আখতার আরো বলেন, চট্টগ্রামের সাংবাদিকরা বরাবরই চট্টগ্রামের তথা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আর এই বিবেকের তাড়নায় আপনারা যে কাজগুলো করেন, সেগুলো সর্বক্ষেত্রে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আমরাও নানা প্রয়োজনে আপনাদের সহযোগিতা-পরামর্শ গ্রহণ করে থাকি। আগামী ডিসেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি চট্টগ্রামের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। সংবর্ধিত কৃতী সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবু সুফিয়ান, প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জনাব নওশের আলী খান এবং প্রবীণ সাংবাদিক কবি-ছড়াশিল্পী জনাব প্রদীপ নন্দী এবং গুণীজনদের পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীত বিশারদ ওস্তাদ মিহির লালা অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গুণীজন এবং কৃতী সাংবাদিকদের হাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ড. শিরীণ আখতার এবং প্রেস ক্লাব সভপতি আলহাজ্ব আলী আব্বাস’সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। কণ্ঠ সৈনিক মিহির কুমার নন্দীর (মরণোত্তর) ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সহধর্মিনী নন্দিতা নন্দী।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব বরাবরই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে পরিচিত। এখানে ভবনের সামনে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল আর ভবনের উপরে রয়েছে জাতির পিতার নামে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হল। উক্ত দুটো স্থাপনাই উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এজন্যে প্রেস ক্লাব সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে চট্টগ্রামের সাংবাদিকদের অহংকার, আধুনিক চট্টগ্রাম প্রেস ক্লাবের রূপকার আজকের সংবর্ধেয় কৃতী সাংবাদিক জনাব আবু সুফিয়ানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া আসন থেকে মনোনয়ন প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী হিসেবে মাহের ইবনে রহমান, অনিন্দ্য সেন, রাহী বিনতে রহমান, প্রান্ত চৌধুরী, নিশাত তাসনীম, ইশিকা ইবনাত কথা, কাজী সিলিয়া বাশার, আয়ীদ রায়হান, মারুফুর রহমান রহাত, রবিন মল্লিক, সামিহা সাবা, আভাস চিরন্তন দেওয়ানজী, এস এম আশফাকুল ইসলাম, তানভীদুল ইসলাম মিসবাহ,সৈয়দা সামিহা মেহজাবীন, উম্মে সায়মা সুলতানা, সৈয়দ মোহাম্মদ মাঈনুল ইসলাম, মুশফিকা তাবাসসুম, তাসনুভা সুলতানা চৌধুরী, ফারিহা মুজাহিদ রুহি, মুহাম্মদ মুজতাহিদ, সাঈদ ফয়সল, জারিন ইবনাত, শারিকা হাসান, আহমেদ সাদ সাবিত, রাইসা হাফিজ খান, মিফতাহুল ফেরদৌস, ওয়ানাইজা রহমান শ্রেয়া, মিথিলা বড়ুয়া, অজয়িতা বড়ুয়া অয়ী, অপরূপ বড়ুয়া, সেঁজুতি হায়দারকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের, সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন সেন, রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী এবং মহসিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...