শনিবার, ২৭ জুন ২০২৬

যুব মহাসমাবেশের উদ্বোধন করলেন শেখ হাসিনা

- Advertisement -
Single page 1st Paragraph

যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়।

এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ ঘিরে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই যুব নেতা-কর্মীরা আসতে শুরু করেন।

সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। এ ছাড়া, পুরো ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা দিয়েও সাজানো হয়েছে।

সমাবেশে যোগ দিতে ঢাকা ও ঢাকার বাইরে থেকেও নেতা-কর্মীরা আসছেন। গুলিস্তানের জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ, কাকরাইল, সেগুণ বাগিচা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিক দিয়েই নেতা-কর্মীরা এসে জড়ো হচ্ছেন।

তাদের মুখে শোনা যাচ্ছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। কোনো কোনো মিছিলে ‘নৌকা নৌকা’ স্লোগানও শোনা যাচ্ছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...