‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক’ বুকে-পিঠে লিখে জীবন্ত স্লোগান ধারণকারী এবং গণতন্ত্রের অগ্রসেনানী শহীদ নুর হোসেনের ৩৫তম শাহাদাতবার্ষিকীর স্মরণসভায় বক্তারা বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ নুর হোসেন জীবন উৎসর্গ করে দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধশীল বাংলাদেশ পুন:প্রতিষ্ঠার পথকে সুগম করেছেন।
বক্তারা আরো বলেন, দেশের গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে আগুন সন্ত্রাসী, ধর্মের মুখোশধারী মৌলবাদ ও জঙ্গিগোষ্ঠীর বিভিন্ন অপকর্ম নস্যাৎ হবে।
শহীদ নুর হোসেন স্মরণ সভা কমিটি ও বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার যৌথ আয়োজনে স্মরণসভা বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশারাফী’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন জাসদ উত্তর জেলার সভাপতি ভানুরঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা মো. আনোয়ার পাশা, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা সাবের আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, অধ্যক্ষ নজরুল ইসলাম, শাহাব উদ্দিন চৌধুরী জাহেদ, শেখ আমেনা খাতুন পুতুল। স্বাগত বক্তব্য রাখেন প্রণবরাজ বড়ুয়া।
বক্তব্য রাখেন নারী সংগঠক সবিতা রানী বিশ্বাস, রিমন মুহুরী, মোফাজ্জল হায়দার মাস্টার, রোজী চৌধুরী, সাবিহা সুলতানা রক্সি, মনোয়ারা বেগম পান্না, চেমন আরা বেগম, মহিউদ্দিন আহমদ, শস্মিতা সেন, আসিফ ইকবাল, প্রিয়াংকা মন্ডল, নুরুল হক মেম্বার, সমীরন পাল, ইমরান সোহেল, কাজী আইয়ুব, ওয়াসিম, সাজ্জাদ, ফাহিম, তিলক দে প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে দেশরত্ন শেখ হাসিনার মহাসমাবেশকে সফল করে তোলার জন্য উদাত্ত আহবান জানান।

