রবিবার, ১২ জুলাই ২০২৬

অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার, অপহরণকারী কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী নাফিজা আক্তার সুমীকে (২০) গ্রেফতার করা হয়।

গত বুধবার কক্সবাজারের কুতুবদিয়ার বগাডেইল থেকে তাকে গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার তাকে চট্টগ্রামের আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, কক্সবাজার জেলার বাসিন্দা জমির উদ্দীন স্ত্রী-সন্তান নিয়ে কল্পলোক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। ওই বাসায় নাফিজা আক্তার সুমী সাবলেট হিসেবে থাকতেন। গত ৭ নভেম্বর সকালে পাঁচ মাস বয়সী শিশু আসমাউল হোসনাকে সুমির কোলে দিয়ে গোসল করতে যান মা তাসলিমা আক্তার। বের হয়ে তিনি দেখেন তার মেয়ে ও নাফিজা আক্তার সুমী নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর বাসায় এসে দেখেন তার ব্যবহৃত মোবাইল ও নগদ ২ হাজার টাকা নিয়ে সুমি পালিয়েছে। পরে এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নাফিজা আক্তার সুমীর অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার কুতুবদিয়া থানার বগাডেইল এলাকা থেকে অপহৃত শিশু আসমাউল হোসনাকে উদ্ধার করা হয়। এসময় নাফিজা আক্তার সুমিকেও গ্রেফতার করা হয়।

এছাড়া তার কাছ থেকে চুরি করা মোবাইল ও নগদ টাকাও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...