বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৩৩, মৃত্যু ৪

- Advertisement -
Single page 1st Paragraph

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৩ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৪৫২ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন ৪ জন।
বুধবার (৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৮০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১৩টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ১৫ জন, বিআইটিআইডি ল্যাবে ২৮ জন, চমেক ল্যাবে ৩০ জন এবং সিভাসু ল্যাবে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করে ৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে ২ জন, আরটিআরএল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ১জন, মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৪ জন, এপিকে ৭৭ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া অ্যান্টিজেন টেস্টে ২৫টি, ল্যাব এইডে ২টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...