বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দুদক টিম বিভিন্ন অনিয়ম পাওয়ার দাবি করেছে।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি টিম এ অভিযান চালায়। দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক অভিযানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক হামেদ রেজা ও সজীব হোসেন।
অভিযানের বিষয়ে টিম লিডার এনামুল হক জানান, ঘুষের বিনিময়ে কাজ করিয়ে দেওয়ার একটি অভিযোগের বিষয়ে বিএসটিআইতে অভিযান চালানো হয়। অভিযানে ঘুষের বিষয়টির সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বেশকিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছি। এসব নথি পর্যালোচনা করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

