খাতুনগঞ্জে নিহত শ্রমিক মাসুদের পরিবারকে চাকতাই-খাতুনগঞ্জ ট্রাক, মিনি ট্রাক এন্ড কাভার্ডভ্যান মালিক সমবায় সমিতির পক্ষ থেকে আর্থিক মহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল ৩ টায় চাকতাই-খাতুনগঞ্জ ট্রাক, মিনি ট্রাক এন্ড কাভার্ডভ্যান মালিক সমবায় সমিতির পক্ষ থেকে সম্প্রতি নিহত শ্রমিক মাসুদের পরিবারকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা নিজাম উদ্দীন কাজলের সভাপতিত্বে খাতুনগঞ্জের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বক্তারা খাতুগঞ্জের ঐতিহ্য রক্ষা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রাম চেম্বার, খাতুনগঞ্জ ব্যবসায়ী, ট্রাক মালিক-শ্রমিক ও গার্ড বাহিনীর যৌথ সমন্বয়ে একটি কমিটি করার জোর দাবী জানান। সেই সাথে মাসুদের মত আর যেন কারো অপমৃত্যু না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ সময় বক্তারা খাতুনগঞ্জের ব্যবসায়ীদের পক্ষ থেকে আপদকালীন একটি ফান্ড গঠন করার আহ্বান জানান। সভা প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান ও খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ট্রাক মালিক সমিতির নেতা গুলজার হোসেন, মোজাম্মেল হোসেন, মোঃ সোহেল, আনোয়ার হোসেন, মোঃ লিটন, মোঃ হারুন, আব্দুর রহিম, জিলানী সোহেল, মোঃ ফারুক, খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাঝি প্রমুখ। সভা শেষে নিহত মাসুদের পুত্র বাবলুর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। উল্লেখ্য ইতিপূর্বে চিকিৎসা ও দাফন কাফনের জন্য ৪০হাজার টাকা প্রদান করেন ট্রাক মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
ইমা

