রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশু, এক মধ্যবয়সী নারী ও এক বৃদ্ধ রয়েছেন। আক্রান্ত হয়েছেন নতুন ১০৬ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে ডেঙ্গু সংক্রান্ত আজ পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের ডেঙ্গু প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গু জ¦রে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নগরীর আকবর শাহ এলাকার ৬ বছর বয়সী শিশু আবিদ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইপিজেড পোর্ট বিল্ডিং-এর বাসিন্দা ৮৫ বছর বয়সী বৃদ্ধ জ্ঞানেন্দ্র নাথ মিত্র গতকাল মৃত্যুবরণ করেন। দু’জনকেই ৫ নভেম্বর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চান্দগাঁও এলাকার ৪৫ বছর বয়সী আয়েশা সেলিম নামে এক নারী ৬ নভেম্বর পার্কভিউ হাসপাতালে মারা যান বলে বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

এ নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৬ জন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি ল্যাবরেটরিতে ৭৭ জন ও বেসরকারি পরীক্ষাগারে ২৯ জনের ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি আছেন ১৩৪ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৩৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ২৪৩ রোগি চিকিৎসাশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চট্টগ্রামে করোনা সংক্রমণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে গতকাল ১২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। নতুন পজিটিভ দু’জনই শহরের বাসিন্দা। সংক্রমণ হার ১ দশমিক ৬৫ শতাংশ।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৮৬ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৪১৪ জন এবং গ্রামের ৩৫ হাজার ৭২ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...